একজন নিবন্ধনকৃত গ্রাহক এয়ারটাইম ব্যবহারের
মাধ্যমে ইন্স্যুরেন্স সুবিধা পাবেন, এবং সেটা ক্রমান্বয়ে পুঞ্জিভূত হতে
থাকবে। গ্রাহক কত টাকা পুঞ্জিভূত করতে পারবেন, তার উপর নির্ভর করবে তিনি
কতটা ইন্স্যুরেন্স সুবিধা পাবেন। সর্বোচ্চ ৫০,০০০ টাকা ইন্স্যুরেন্স সুবিধা
পুঞ্জিভূত করা যাবে। নিচের টেবিলে বিভিন্ন এয়ারটাইম স্ল্যাব অনুযায়ী
ইন্স্যুরেন্স সুবিধা উল্লেখ করা হয়েছে।
| পূর্ববর্তী ক্যালেন্ডার মাসে এয়ারটাইমের ব্যবহার | বর্তমান মাসে অর্জিত পুঞ্জিভূত ইন্স্যুরেন্স সুবিধা |
| ১৫০- ২৪৯ টাকা |
সুবিধা একই থাকছে; এবং অতিরিক্ত ইন্স্যুন্সে যুক্ত হবে না |
| ২৫০- ৩৪৯ টাকা |
৪,০০০ টাকা |
| ৩৫০- ৪৯৯ টাকা |
৬,০০০ টাকা |
| ৫০০ টাকা ও ততোধিক |
৮,০০০ টাকা |
| ১৫০ টাকার কম |
অর্জিত ইন্স্যুরেন্স সুবিধা শূন্য হয়ে যাবে। গ্রাহককে ইন্স্যুরেন্স
সুবিধা পেতে হলে, আবার ২৫০ টাকার এয়ারটাইম ব্যবহার করে ইন্স্যুরেন্স শুরু
করতে হবে। |
* ভ্যাট বাদে
* ৫০,০০০ টাকা পর্যন্ত
উদাহরণ হিসেবে, একজন গ্রাহক যদি বীমার
জন্যে নিবন্ধন করে প্রথম মাসে ২৫০ টাকার এয়ারটাইম ব্যবহার করেন, তবে
দ্বিতীয় মাসে তিনি ৪,০০০ টাকার ইন্স্যুরেন্স সুবিধা পাবেন; অর্থাৎ ২য় মাসে
তার মোট ইন্স্যুরেন্স আয় হবে ৪,০০০ টাকা। ২য় মাসে যদি গ্রাহক ৩৫০ টাকা
এয়ারটাইম ব্যবহার করেন, তবে তয় মাসে তিনি ৬,০০০ টাকার ইন্স্যুরেন্স অর্জন
করবেন; অর্থাৎ ৩য় মাসে তার মোট ইন্স্যুরেন্স আয় হবে ১০,০০০ টাকা। তয় মাসে
গ্রাহক যদি ১৫০ টাকার এয়ারটাইম ব্যবহার করেন, তবে ৪র্থ মাসে তিনি অতিরিক্ত
কোন ইন্স্যুরেন্স অর্জন করবেন না; অর্থাৎ ৪র্থ মাসে তার মোট ইন্স্যুরেন্স
১০,০০০ টাকাই থাকবে। একজন গ্রাহক সর্বোচ্চ ৫০,০০০ টাকার ইন্স্যুরেন্স
সুবিধা অর্জন করতে পারবেন। কাজেই, এই পরিমাণ অর্থ পুঞ্জিভূত করার পর
পুর্ববর্তী মাসের এয়ারটাইম ব্যবহার ১৫০ টাকা থাকলে তার ইন্স্যুরেন্স ৫০,০০০
টাকাই বজায় থাকবে।