বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫

Robi Bima

বীমা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স একটি জীবন বীমা পলিসি, যেখানে নানাবিধ লাইফ ইন্স্যুরেন্স সুবিধা থাকছে। রবি প্রিপেইড গ্রাহকগণ এই অফারের জন্যে নিবন্ধন করলে এই সুবিধাটি ফ্রি পাবেন। প্রত্যেক নিবন্ধিত রবি গ্রাহক তার এয়ারটাইম ব্যবহারের উপর ভিত্তি করে প্রত্যেক ক্যালেন্ডার মাসে এই ইন্স্যুরেন্স সুবিধা পাবেন। যতবেশি এয়ারটাইমের ব্যবহার হবে, তত বেশি ইন্স্যুরেন্স সুবিধা পাওয়া যাবে।

ইন্স্যুরেন্স পলিসিটি প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সহায়তায় পরিচালিত। রবি’র পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদেরকে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়া হচ্ছে।
 
নিচে উলেস্নখিত ২টি উপায়ের যেকোন একটির মাধ্যমে গ্রাহক বীমা লাইফ ইন্স্যুরেন্সের জন্যে নিবন্ধন করতে পারেন:

বীমা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে কিভাবে নিবন্ধন করতে হবে?


১. হ্যান্ডসেট থেকে *১২১৬*১# ডায়াল করে নিচের ধাপগুলো অনুসরণ করে গ্রাহক নিবন্ধন সম্পন্ন করতে পারেন:
insurance registration bangla
 
২. রবি’র ডব্লিউআইসি ভিজিট করতে পারেন, যেখানে রবি/বীমা এজেন্ট আপনার নিবন্ধনে সাহায্য করবে।

বীমা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে কী সুবিধা থাকছে?

বীমা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স নিবন্ধনকৃত গ্রাহকদের জন্যে সুবিধা দিচ্ছে। এই ইন্স্যুরেন্সের আওতায় দুর্ঘটনাজনিত কিংবা প্রাকৃতিক যে কোন কারণে মৃত্যুর বিপরীতে সুবিধা থাকছে (ইলেকট্রনিক উপায়ে নিবন্ধনের সময় পলিসি চুক্তিতে যেসব বিষয় বাদ রাখা হয়েছে সেগুলো বাদ দিয়ে)। গ্রাহক যে প্রত্যক্ষ আত্মীয়কে নমিনি করবেন তিনি এই সুবিধা পাবেন।

বীমা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের জন্যে গ্রাহককে কত টাকা দিতে হবে?

বীমা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে নিবন্ধনের জন্যে গ্রাহককে কোন খরচ করতে হবে না। তবে, প্রতি মাসে বীমা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সুবিধা নিতে গ্রাহককে প্রথম ক্যালেন্ডার মাসে ন্যুনতম ২৫০ টাকা (ভ্যাট বাদে) এয়ারটাইম ব্যবহার করতে হবে, এবং বিগত মাসের ইন্স্যুরেন্সের ব্যালান্স অব্যাহত রাখতে পরবর্তী প্রতি ক্যালেন্ডার মাসে ন্যুনতম ১৫০ টাকা (ভ্যাট বাদে) এয়ারটাইম ব্যবহার করতে হবে।

কিভাবে গ্রাহক তার ইন্স্যুরেন্স সুবিধা পাবেন, এবং কতটা ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করা হবে?

একজন নিবন্ধনকৃত গ্রাহক এয়ারটাইম ব্যবহারের মাধ্যমে ইন্স্যুরেন্স সুবিধা পাবেন, এবং সেটা ক্রমান্বয়ে পুঞ্জিভূত হতে থাকবে। গ্রাহক কত টাকা পুঞ্জিভূত করতে পারবেন, তার উপর নির্ভর করবে তিনি কতটা ইন্স্যুরেন্স সুবিধা পাবেন। সর্বোচ্চ ৫০,০০০ টাকা ইন্স্যুরেন্স সুবিধা পুঞ্জিভূত করা যাবে। নিচের টেবিলে বিভিন্ন এয়ারটাইম স্ল্যাব অনুযায়ী ইন্স্যুরেন্স সুবিধা উল্লেখ করা হয়েছে।
 
পূর্ববর্তী ক্যালেন্ডার মাসে এয়ারটাইমের ব্যবহারবর্তমান মাসে অর্জিত পুঞ্জিভূত ইন্স্যুরেন্স সুবিধা
১৫০- ২৪৯ টাকা  সুবিধা একই থাকছে; এবং অতিরিক্ত ইন্স্যুন্সে যুক্ত হবে না
২৫০- ৩৪৯ টাকা  ৪,০০০ টাকা
৩৫০- ৪৯৯ টাকা   ৬,০০০ টাকা
৫০০ টাকা ও ততোধিক ৮,০০০ টাকা
১৫০ টাকার কম অর্জিত ইন্স্যুরেন্স সুবিধা শূন্য হয়ে যাবে। গ্রাহককে ইন্স্যুরেন্স সুবিধা পেতে হলে, আবার ২৫০ টাকার এয়ারটাইম ব্যবহার করে ইন্স্যুরেন্স শুরু করতে হবে।
 * ভ্যাট বাদে
* ৫০,০০০ টাকা পর্যন্ত
উদাহরণ হিসেবে, একজন গ্রাহক যদি বীমার জন্যে নিবন্ধন করে প্রথম মাসে ২৫০ টাকার এয়ারটাইম ব্যবহার করেন, তবে দ্বিতীয় মাসে তিনি ৪,০০০ টাকার ইন্স্যুরেন্স সুবিধা পাবেন; অর্থাৎ ২য় মাসে তার মোট ইন্স্যুরেন্স আয় হবে ৪,০০০ টাকা। ২য় মাসে যদি গ্রাহক ৩৫০ টাকা এয়ারটাইম ব্যবহার করেন, তবে তয় মাসে তিনি ৬,০০০ টাকার ইন্স্যুরেন্স অর্জন করবেন; অর্থাৎ ৩য় মাসে তার মোট ইন্স্যুরেন্স আয় হবে ১০,০০০ টাকা। তয় মাসে গ্রাহক যদি ১৫০ টাকার এয়ারটাইম ব্যবহার করেন, তবে ৪র্থ মাসে তিনি অতিরিক্ত কোন ইন্স্যুরেন্স অর্জন করবেন না; অর্থাৎ ৪র্থ মাসে তার মোট ইন্স্যুরেন্স ১০,০০০ টাকাই থাকবে। একজন গ্রাহক সর্বোচ্চ ৫০,০০০ টাকার ইন্স্যুরেন্স সুবিধা অর্জন করতে পারবেন। কাজেই, এই পরিমাণ অর্থ পুঞ্জিভূত করার পর পুর্ববর্তী মাসের এয়ারটাইম ব্যবহার ১৫০ টাকা থাকলে তার ইন্স্যুরেন্স ৫০,০০০ টাকাই বজায় থাকবে।
 
 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন